Wednesday, April 8, 2026

কমছে না বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সং.ক্রমণ, আজই সিটি স্ক্যান

Date:

Share post:

রবিবার দুপুরের পর থেকে চিকিৎসায় সাড়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে (Medical Bulletin) জানা যাচ্ছে তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব অনেকটাই কেটেছে যার জেরে তিনি চোখ মেলে তাকাচ্ছেন এবং মাথা নাড়তে সক্ষম হয়েছেন। গতকাল বিকেলের দিকে তিনি হাত তোলার চেষ্টা করেছিলেন বলে জানা যাচ্ছে। সংকটজনক পরিস্থিতি না কাটলেও কিছুটা হলেও স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM)। গতকাল সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভেন্টিনেশন থেকে এক মুহূর্তের জন্য সরানো হয়নি বর্ষীয়ান রাজনীতিবিদকে। তবে যেহেতু সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না সেই কারণে আজ সোমবারই স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি নিয়ে চিন্তা বেড়েছে চিকিৎসকদের। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৭০ এর নিচে নেমে যাওয়ায় উদ্বেগ বেড়েছিল। তবে আপাতত হার্ট রেট এবং রক্তচাপ স্বাভাবিক আছে।দফায়-দফায় ইনসুলিন দেওয়ার পর অতিরিক্ত সুগার লেভেল কিছুটা কমেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে আরও ২ জন চিকিৎসককে যোগ করা হয়েছে।সংক্রমণ রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দীপনারায়ণ মুখোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজির চিকিৎসক সেমন্তী চক্রবর্তী মেডিক্যাল বোর্ডে যোগ দিলেন। সবমিলিয়ে বুদ্ধদেবের চিকিৎসার জন্য গঠিত বোর্ডে এখন চিকিৎসকের সংখ্যা হল ১১।তবে এখনও সংকটজনক অবস্থা পুরোপুরি কাটেনি বলেই জানা যাচ্ছে।

 

 

 

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...