Sunday, May 17, 2026

মিডল অর্ডারে ব‍্যর্থ সূর্যকুমার, এখনই ভরসা হারাতে নারাজ দ্রাবিড়

Date:

Share post:

টি-২০ ফর্ম‍্যাটে নিজেকে মেলে ধরলেও, একদিনের ক্রিকেটে এখনও ব‍্যর্থ সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুই ম‍্যাচে করেছেন ১৯ এবং ২৪ রান। একদিনের ক্রিকটে মিডল অর্ডারকে ভরসা দিতে ব‍্যর্থ SKY। যদিও সূর্যকুমারের ওপর ভরসা রাখছেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড়ের মতে, একদিনের ক্রিকেট কম খেলার জন্যই সমস্যা হচ্ছে সূর্যর।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” একদিনের ক্রিকেটে সূর্য এখনও শিখছে। ভারতীয় দলে অভিষেকের আগে আইপিএলের দৌলতে সূর্য অনেক টি-২০ ক্রিকেট খেলেছে। কিন্তু একদিনের ক্রিকেটে সেই অভিজ্ঞতা ও পায়নি। কারণ, আইপিএল তো আর ৫০ ওভারের হয় না। সূর্য খুব ভাল ক্রিকেটার, এতে কোনও সন্দেহ নেই। বিশেষ করে টি-২০ এবং ভারতের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভা দেখিয়েছে সূর্য। তবে এটা ওকে স্বীকার করতে হবেই যে একদিনের ক্রিকেটে নিজের মান অনুযায়ী খেলতে পারছে না সূর্য। টি-২০ ওর যে জায়গা সেটা একদিনের ক্রিকেটে নেই।”

দ্রাবিড়ের মতে যত বেশি একদিনের ম‍্যাচ খেলবেন সূর্যকুমার, ততই নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারবেন সূর্য। আর এতেই বোঝা যাচ্ছে, সূর্যকে সুযোগ দিতে চান দ্রাবিড়। দ্রাবিড়ের কথায়,” সূর্য যথেষ্ট প্রতিভাবান। তাই ওকে যতটা সম্ভব সুযোগ দিতে চাইছি। এবারে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে সেটা সূর্যের উপরেই নির্ভর করছে।”

আরও পড়ুন:জমজমাট হতে চলেছে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...