Wednesday, June 24, 2026

জমজমাট হতে চলেছে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ডুরান্ড কাপ। আগামী ৩ আগস্ট শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বাংলাদেশের আর্মি দল। তবে ম‍্যাচের আগে রয়েছে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ডুরান্ডের উদ্বোধনীতে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা আয়োজকদের।

এদিন আয়োজকের তরফ থেকে জানান হয়, বিকাল পাঁচটা থেকে শুরু হতে চলেছে ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠান। আধঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে সেনার বিভিন্ন বিভাগের সদস্যরা মার্শাল আর্ট প্রদশর্ন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এরপর ম্যাচের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য অতিথিরা দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা।

এদিকে ডুরান্ডের প্রথম ম‍্যাচে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশের আর্মি। তারই প্রস্তুতি আজ থেকে ২ আগস্ট পযর্ন্ত ক্লোজডোর প্রস্তুতিতে নামছে বাগান ব্রিগেড। ইতিমধ্যেই শহরে চলেছে এসেছেন বিদেশি ফুটবলার সাদিকু, কামিন্স, হামিলরা। চলে এসেছেন সাহাল আব্দুল  সামাদ। কোচ জুয়ানের তত্ত্বাবধানে শুরু করে দিয়েছেন অনুশীলন। আসন্ন মরশুমে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া সবুজ-মেরুন। তার শুরু ডুরান্ড থেকেই করতে চান জুয়ান।

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...