Sunday, May 24, 2026

ত্রিনিদাদে রোহিতদের স্বাগত জানাতে হাজির ব্র‍্যাভো, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

আজ ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামবে ভারতীয় দল। তিন ম‍্যাচের একদিনের সিরিজে ফলাফল ১-১।  আজ ফয়সালার ম‍্যাচ। আজ যে জিতবে সিরিজ তার। তবে তার আগে হাল্কা মেজাজে ভারতীয় দল। যেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, যখন ত্রিনিদাদ পৌঁছায় ভারতীয় দল, তখন সেখানে তাদের স্বাগত জানাতে উপস্থিত ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ডোয়াইন ব্র্যাভো। সেই সময়ে ব্র্যাভোর কোলে ছিল তাঁর ছেলে। প্রথমে রাহুল দ্রাবিড় এবং অজিত আগারকর হোটেলে প্রবেশ করেন, তখন তাঁরা ব্র্যাভোর সঙ্গে হাত মেলান। এরপরে ব্র্যাভোকে দেখে এগিয়ে আসেন ইশান কিষান, উমরান মালিক ও রবীন্দ্র জাদেজারা। জাদেজা তো বহুক্ষণ ব্র্যাভোর সঙ্গে কথাও বলেন। এরপরে জয়দেব উনাদকাট, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন সকলের সঙ্গেই কথা বলেন ব্র্যাভো। যেন তিনি তাদের কে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন। এরপরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন ক্যারেবিয়ান তারকা। ব্র্যাভোর ছেলের সঙ্গে মজা করে রোহিত শর্মা এবং ব্র্যাভোর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন। এরপরে রুতুরাজের সঙ্গে জমিয়ে আড্ডা দেন ব্র্যাভো। যেই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:ফের নজির গড়লেন রোনাল্ডো, ভেঙে ফেললেন মুলারের রেকর্ড

 

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...