Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে ভারতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ। দীর্ঘ এগারো মাস পরে জাতীয় দলে ফিরলেন ভারতীয় দলের এই তারকা বোলার। সোমবার আয়ারল্যান্ড সফরের জন‍্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আয়ারল্যান্ড সিরিজের বিরুদ্ধে ফিরছেন বুমরাহ।

২) প্রয়াত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা প্রবীণতম ক্রিকেটার রুসি ​​কুপার। তিনি এতদিন ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত প্রথম শ্রেণীর ক্রিকেটার। সোমবার সকালে দক্ষিণ বম্বেতে কেম্প কর্নারে তাঁর নিজের বাসভবনে ঘুমের মধ্যেই প্রয়াত হন রুসি কুপার।

৩) কলকাতা লিগে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। এদিন ঘরের মাঠে উয়াড়িকে ৫-০ গোলে হারিয়ে দিল বিনু জর্জের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল অভিষেক কুঞ্জুমের। একটি করে গোল দীপ সাহা, তন্ময় দাস এবং আমন সিকের।

৪) আগামী ৩ আগস্ট শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বাংলাদেশের আর্মি দল। ম‍্যাচের আগে রয়েছে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

৫) বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচে বদল, হতে পারে ১৪ অক্টোবর : সূত্র। সূত্রের খবর, ভারত-পাকিস্তানের মধ্যে এই ম্যাচটি ১৫ অক্টোবরের বদলে একদিন আগে অর্থাৎ ১৪ অক্টোবর খেলা হতে পারে। নবরাত্রি উৎসবের প্রথম দিন ১৫ অক্টোবর।

আরও পড়ুন:ভারতীয় দলে ফিরলেন বুমরাহ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন তিনি

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...