Monday, April 6, 2026

আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের

Date:

Share post:

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল। তিন ম‍্যাচের একদিনের সিরিজে আজ ফয়সালা সিরিজের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।

মঙ্গলবার রোহিতদের ইজ্জতের সাওয়াল। যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যেতে পারেনি, তারাই বার্বাডোজে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ করে করে ফেলেছে। মঙ্গলবার না জিতলে ইজ্জত গেল! কেনসিংটন ওভালে দ্বিতীয় ম্যাচে রোহিত-বিরাটকে একসঙ্গে বিশ্রাম দেওয়ার বিলাসিতা দেখিয়ে ডুবেছেন রাহুল দ্রাবিড়। তিনি যতই এশিয়া কাপ, বিশ্বকাপের কথা তুলে স্বপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করুন না কেন, নেট দুনিয়া তাঁর এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে।এমনিতেই কোচ হিসাবে দ্রাবিড়ের রেকর্ড বেশ খারাপ। তার উপর বার্বাডোজের হার ক্রিকেট ভক্তদের মধ্যে অসন্তোষ জাগিয়েছে। তবে পরিস্থিতি এমন যে শেষ ম্যাচে ফেরানো হচ্ছে দুই ব্যাটিং মহারথীকে। তবে বিরাট দলের সঙ্গে না আসায় কিঞ্চিৎ সংশয়ও তৈরি হয়েছে। এই দুজন ফিরলে বসতে হবে সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলকে। যাঁদের দ্বিতীয় ম্যাচে বিশেষ কোনও অবদান ছিল বলে খবর নেই।

দ্রাবিড় আগের ম্যাচে হেরে তরুণদের দেখে নেওয়ার কথা বলেছেন। কিন্তু সেটা অনেকেরই পছন্দ হয়নি। মেগা টুর্নামেন্ট সামনে বলে আপনি এই ম্যাচকে অবহেলা করতে পারেন নাকি! প্রথম ম্যাচেও রোহিত পিছিয়ে অনেক পরে নেমেছিলেন। আর বিরাট ব্যাট হাতে নামেনইনি।

ওয়েস্ট ইন্ডিজ সাই হোপের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। টিম ইন্ডিয়া তাদের হালকাভাবে নিতে গিয়ে প্রবল চাপে পড়েছে। ৩-০-র ছবিটা আপাতত ১-১ অবস্থায়। এই ম্যাচে যারা জিতবে, সিরিজ তাদের। পোর্ট অফ স্পেনের উইকেট মতি ও শেফার্ডকে কতটা সুবিধা দেবে তার উপর ক্যারিবিয়ানদের সাফল্য নির্ভর করছে। আগের ম্যাচে হোপ টেনে নিয়ে গেলেও ক্যারিবিয়ান ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে। কুলদীপ-জাদেজা ঠিক এই জায়গাতেই চেপে ধরতে পারলে ক্যারিবিয়ানদের বিপদ আছে। কারণ তাঁদের এই দলে অভিজ্ঞতার অভাব। বারবার চাপে ভেঙে পড়ছে।

আরও পড়ুন:‘মাহি ভাইয়ের পরামর্শে খেলার ধরন বদলে গিয়েছে’, বললেন শিবম

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...