Monday, April 6, 2026

অপদার্থ রাজ্য সরকার! ফের সুপ্রিম তো.পের মুখে মণিপুরের পুলিশ-প্রশাসন

Date:

Share post:

সোমের পরে মঙ্গলবার ও শীর্ষ আদালতে চরম ভর্ৎসিত মণিপুর (Manipur) পুলিশ-প্রশাসন। রাজ্যে পুলিশের (Police) ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট (Supreme Court)। পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, অতি ঢিমে তালে চলছে তদন্ত। বিজেপি শাসিত মণিপুরে আইন-শৃঙ্খলা বলে কিছু আর বাকি নেই। পুলিশকে তুলোধনা করার পাশাপাশি আগামী শুক্রবার মণিপুরের DGP-কে তলব করেছে সুপ্রিম কোর্ট।

দীর্ঘদিন ধরেই হিংসা দীর্ণ মণিপুর। কিন্তু উদাসীন কেন্দ্র। ডবল ইঞ্জিনের সরকার মণিপুর রক্তপাতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নারী নির্যাতন। অথচ এখনও সেই বিষয় নিয়ে ৪০ সেকেন্ডের বেশি বলার প্রয়োজন বোধ করেননি প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের ডিভিশন ধুয়ে দেয় মণিপুর সরকারকে। এদিন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় “আইন-শৃঙ্খলা বলে মণিপুরে আর কিছু অবশিষ্ট নেই। তদন্ত করতে রাজ্য পুলিশ যে অক্ষম সেটা স্পষ্ট। রাজ্যে আইন ব্যবস্থার উপরে মণিপুর পুলিশের কোনও নিয়ন্ত্রণ নেই।“ তুলোধনা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মণিপুরে এক মহিলাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে, তাঁর সামনেই তাঁর ছেলেকে পিটিয়ে খুন করা হয়। সেই প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্ট জানায়, ঘটনাটি ঘটেছিল ৪ মে। আর এফআইআর দায়ের করা হয় ৭ জুলাই! ভর্ৎসনা করে আদালতে বলে, ঘটনা ঘটে যাওয়ার পর ২মাস পরে এফআইআর দায়ের করা হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে মণিপুরে আইন শৃঙ্খলা বলে কিছু আর নেই। ৪ অগাস্ট মণিপুর পুলিশের ডিরেক্টরকে তলব করেছে শীর্ষ আদালত।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...