Monday, April 6, 2026

‘নীল পাখি’ উড়িয়েছেন মাস্ক, সানফ্রান্সিসকোর সদর দফতরে থেকে X লোগো হটাল প্রশাসন

Date:

Share post:

টুইটারের সদর দফতরের দীর্ঘকায় এক্স লোগো সরাল স্থানীয় প্রশাসন। টুইটারের অতিপরিচিত লোগো নীল পাখি সরিয়ে এক্স করার পর শুক্রবার সানফ্রান্সিসকোতে অবস্থিত টুইটারের সদর দফতরের ছাদে একটি বিশালাকার অতি উজ্জ্বল এক্স লোগো বসানো হয়, আর এরপর থেকেই শুরু হয় বিপত্তি। অভিযোগ আসতে থাকে সেই বিশালাকার লোগোটিকে নিয়ে। একদিকে অতিরিক্ত উজ্জ্বল, ফলে আশপাশের ভবনে সমস্যা। একইসাথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এরপরই সেখান থেকে লোগোটি সরিয়ে দেয় স্থানীয় প্রশাসন। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে টুইটার কর্তৃপক্ষ।

কয়েকদিন আগেই টুইটারের লোগো পরিবর্তনের কথা ঘোষণা করেন টুইটার কর্তা এলন মাস্ক। তিনি সেই সঙ্গে এও জানিয়েছিলেন যে লোগো পরিবর্তন হলেও সদর দফতর সানফ্রান্সিসকোতেই থাকবে। আর সেই বাড়ি ও আশেপাশের বাড়ি থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে নতুন বসানো এক্স লোগোটি নিয়ে। টুইটার দফতরের প্রতিবেশি অর্থাৎ প্রতক্ষদর্শীরা জানাচ্ছেন যে, বিশালাকার একটি অতি উজ্জ্বল লোগো বাড়িটির ছাদে যে বসানো হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে ওই লোগো। এছাড়াও এক্স লোগোটি অতিরিক্ত উজ্জ্বল হওয়ার কারণে রাতের বেলা অসুবিধে হচ্ছে স্থানীয় মানুষদের। স্থানীয়রা প্রশ্ন তুলেছে যে, বাড়িটির ছাদে বিশালাকার লোগো বসানোর অনুমতি নেই টুইটার কর্তৃপক্ষের কাছে।

সানফ্রান্সিসকো শহরের বিল্ডিং ইন্সপেকশন বিভাগের এক আধিকারিক জানান, বিগত সপ্তাহের শেষে অনেকগুলি অভিযোগ জমা পরেছে এক্স লোগোটি নিয়ে। টুইটারের লোগোর অবস্থান খতিয়ে দেখারও দাবি করেন অনেকে। এরপরই আধিকারিকরা পরিদর্শন করেন এবং লোগোটি খুলে দেওয়া হয়। গোটা ঘটনা নিয়েই নীরবতা পালন করছে টুইটার।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...