Monday, April 13, 2026

কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি মানা হয়েছে? উত্তরে যা বললেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি কি গ্রহণ করেছে রাজ্য? বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জাতীয় শিক্ষা নীতি নিয়ে বিধানসভায় এমনই সওয়াল করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্যে জাতীয় শিক্ষা নীতি মানা হয়নি। রাজ্য সরকার কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতি মেনে নিয়েছে, এই নিয়ে একটি ভুল ধারণা তৈরি করা হয়েছে।

তাঁর আরও সংযোজন, রাজ্যের কমিটির সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্স তিন বছরের জায়গায় চার বছর করা হয়েছে। এটা না করলে ৭ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হত। একাধিক ইস্যুতে জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্যের আপত্তি আছে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যের তরফে নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে।

গোটা দেশে নিজেদের মতো তৈরি করা জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তেড়েফুঁড়ে নেমেছে কেন্দ্র। এই নীতি নিয়ে অন্যান্য অনেক রাজ্যের মতোই পশ্চিমবঙ্গ সরকারেরও প্রবল আপত্তি রয়েছে। যদিও চলতি শিক্ষাবর্ষে স্নাতক কোর্সের মেয়াদ বাড়িয়ে ৪ বছর করা হয়েছে। স্নাতকস্তরের পাঠ্যক্রমে বেশকিছু বদলও আনা হয়েছে। যা দেখে শিক্ষামহলের একাংশের দাবি ছিল, রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি মেনে নিয়েছে। এদিন বিধানসভায় সেই বিষয়টির উত্থাপন করেন হুমায়ুন কবীর। জবাবে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে জাতীয় শিক্ষানীতি মানা হয়নি। রাজ্য সরকার মেনে নিয়েছে, এটা একটি ভুল ধারণা তৈরি হয়েছে।

আরও পড়ুন:সাত সকালে দিল্লির সবজি বাজারে কী করলেন রাহুল গান্ধী?

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...