Monday, April 6, 2026

২০০০ টাকার নোটের ৮৮ শতাংশই ব্যাঙ্কে জমা পড়েছে, জানাল আরবিআই

Date:

Share post:

হাতে রয়েছে আরও ৬১ দিন। কিন্তু তার আগেই ২,০০০ টাকার নোটের সিংহভাগই বিভিন্ন ব্যাঙ্কে জমা পড়েছে বলে জানাল আরবিআই। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে ২,০০০ টাকার ৮৮ শতাংশ নোট জমা পড়েছে। অর্থাৎ বাজারে রয়ে গিয়েছে মাত্র ১২ শতাংশ ২০০০ টাকার নোট। সেই টাকাও খুব শিগগিরই ব্যাঙ্কে জমা পড়বে বলেও আশাবাদী আরবিআই।

প্রসঙ্গত, গত ১৯ মে রাতারাতিই দেশ থেকে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে ইতিমধ্যেই তাদের কাছে এসে পৌঁছেছে ৩ লক্ষ ১৪ হাজার কোটি টাকা অর্থাৎ প্রচলিত মূল্যের ৮৮ শতাংশ ফিরে এসেছে। তবে এই দু হাজার টাকা বদল করে নেবার শেষ তারিখ হল আগামী ৩০ শে সেপ্টেম্বর। আশা করা যাচ্ছে সময় সীমার ভেতরেই সমস্ত টাই আরবিআই এর হাতে চলে আসবে।

আরও পড়ুন- দরজা খুলতেই স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বি.স্ফোরণ, আ.হত শিক্ষক-সহ ১০ ছাত্রী

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...