Saturday, June 27, 2026

উত্তরবঙ্গের বন্যা নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রকে দরবার করুক, প্রস্তাব সেচমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গের বন্যা নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে দরবার করুক। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার সেচ মন্ত্রী পার্থ ভৌমিক দলমত নির্বিশেষে বিরোধী বিধায়কদের কাছে  এই আবেদন জানান।

ভুটান থেকে আসা জলের কারণেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়। এই সমস্যা ঠেকাতে কেন্দ্রের কাছে রাজ্য থেকে একটি সর্বদলীয় প্রতিনিধি দল যাক। আজ, মঙ্গলবার বিধানসভায় সেই প্রস্তাব রাখলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

তিনি জানিয়েছেন, ভুটান থেকে আসা জলের কারণেই উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়। এর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। এই ইস্যুতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে গিয়ে দরবার করতে পারে। তাই আসুন সকলে মিলে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে আবেদন জানাই। এর আগে গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের সর্বদলীয় প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল। তবে অজ্ঞাত কারণে বিরোধীরা যায়নি। এই বিষয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন সেচমন্ত্রী।

 

 

 

 

 

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...