Friday, June 26, 2026

পোশাক নিয়ে কটা*ক্ষের শি*কার একতা, কী পরে মন্দিরে গেলেন জিতেন্দ্র কন্যা!

Date:

Share post:

বলিউডি তারকাদের (Bollywood Star)পোশাক নিয়ে আলোচনা -সমালোচনা নতুন কথা নয়। কিন্তু এবার মন্দিরে অশ্লীল পোশাক পরে কটাক্ষের শিকার একতা কাপুর (Ekta Kapoor)। প্রযোজক মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhi Vinayak Temple) হাফপ্যান্ট পরে যেতেই নড়েচড়ে বসে নেট দুনিয়া। ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল। পাশাপাশি নেটিজেনদের একাংশের রোষানলে একতা (Ekta Kapoor)।

মঙ্গলবার হিন্দি টেলিভিশনের কুইন একতা কাপুর প্রযোজিত আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্ল ২-এর (Dream Girls 2) ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই উপলক্ষ্যে ছবির সাফল্য কামনা করে মন্দিরে পুজো দিতে গেছিলেন তিনি। আর সেখানেই ঘটল বিপত্তি। মন্দিরে ঈশ্বরের কাছে কেন তিনি হাফপ্যান্ট পরে গেলেন তা নিয়ে সমালোচনা তুঙ্গে। কেউ বলছেন এটা ফ্যাশন দেখাবার জায়গা নয়, কেউ বলছেন মন্দিরে অন্তত শোভনীয় পোশাক পরা উচিত। একতার ভিডিও দেখে অনেকে আবার ব্যঙ্গ করে বলছেন তিনি মন্দির দর্শন করতে গেছিলেন নাকি দর্শন করাতে? কেউ বলছেন “মন্দিরে গেছেন না মর্নিং ওয়াকে?”

এটা অবশ্য নতুন নয় কারণ চলতি বছরের শুরুতেই রিদ্ধি ডোগরার পার্টিতে স্যাটিনের ম্যাক্সি ড্রেস হাজির হয়েছিলেন একতা। । সেই পোশাক তিনি ঠিকমতো সামলাতে পারছেন না বলে ট্রোলড হতে হয় তাঁকে।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...