Friday, April 3, 2026

রাতভর বৃষ্টিতে রেললাইনে ধস, ব্যাহত শিয়ালদহ-নৈহাটি শাখার ট্রেন চলাচল

Date:

Share post:

রাতভর বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা। আচমকা ধস নামল শিয়ালদহ ও বিধাননগরের মাঝে রেল লাইনের পাশে। এর জেরে শিয়ালদহ-নৈহাটি শাখার ব্যাহত ট্রেন চলাচল।স্বভাবতই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা থেকে জেলা প্রায় সব জায়গাই, ফলে রাস্তা বেরিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে।

আরও পড়ুনঃস্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য,হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত

অন্যান্য দিনের মতোই এদিনও নির্দিষ্ট সময়ে শিয়ালদহ থেকে সমস্ত লাইনে শুরু হয় ট্রেন পরিষেবা। সাড়ে পাঁচটা নাগাদ দেখা যায় শিয়ালদহ ও বিধাননগরের মাঝে কাঁকুরগাছি রেল কেবিন এলাকায় রেল লাইনের পাশের মাটিতে ধস নামে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য শিয়ালদহ-নৈহাটি অর্থাৎ মেন লাইনে বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। শুরু হয় মেরামতির কাজ। অন্য লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন চলছে, তবে তা অনেকটা দেরিতে। যার জেরে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা।

কিছুদিন আগেই বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে নিত্য যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ রুটে আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ আবার ধসের কারণে শিয়ালদহে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ফলে সকাল থেকেই সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা। একেই রাতভর নাগাড়ে বৃষ্টি, তার মধ্যে সকালে ট্রেন না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...