Wednesday, March 25, 2026

কেন্দ্রীয় বঞ্চ*না-সন্ত্রা*সের বিরুদ্ধে প্রতি*বাদ, রাজ্যজুড়ে প্রতি ব্লকে ধর্না তৃণমূলের: মমতা

Date:

Share post:

১০০দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। তার উপর চেপেছে বাম আমলের ঋণ। বঞ্চনার প্রতিবাদ ও সন্ত্রাসের অভিযোগ তুলে ৬ অগাস্ট রাজ্যের প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল। বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিপুল বকেয়া আটকে রেখেছে মোদি সরকার। তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে বিগত বাম সরকারে ঋণের বোঝা সম্পর্কে জানান মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে ভুলভাল বলেন যে, রাজ্য সরকারের ঋণের বোঝা ৭ লক্ষ কোটি হয়ে গিয়েছে। এগুলো সব বাজে কথা। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার মতো নতুন রাজ্যগুলির এই ধরনের সমস্যা নেই, কিন্তু আমাদের উত্তরাধিকার বহন করে চলতে হচ্ছে। আগের সরকার ক্ষুদ্র সঞ্চয় থেকেও ঋণ নিয়েছিল।”

মুখ্যসচিব হিসেব দিয়ে জানান, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে রাজ্যের বকেয়া ঋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকা। আর এখনও পর্যন্ত হিসেব করলে, রাজ্যের মোট ঋণের পরিমাণ ৫.৮৬ লক্ষ কোটি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে থেকে জিএসটি বাবদ সব টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। কিন্তু বকেয়া দিচ্ছে না। বিভিন্ন রাজ্য যদি তাদের বকেয়া পায়, তাহলে বাংলা বঞ্চিত কেন! প্রশ্ন তোলেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, “আমরা ১০০ দিনের কাজ ৫ বার প্রথম হয়েছি। সব রাজ্য কেন্দ্রীয় সরকারের টাকা পাচ্ছে, আমরা কেন পাব না। আমরা নিজেরাই টাকা দিয়ে কাজ করছি।” মমতার অভিযোগ, বর্তমান রাজ্য সরকারকে গত সরকারের ঋণের বোঝা বইতে হচ্ছে। কিন্তু তারপরেও একাধিক প্রকল্পের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষ স্থানে থাকে বাংলা। একাধিক প্রকল্পের জন্য রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এরই প্রতিবাদে এই ধর্না কর্মসূচি।

বুথে বুথে বিজেপি নেতৃত্বের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে সেই কর্মসূচির কিছুটা পরিবর্তন করে ব্লকে ব্লকে ধর্নার কথা জানান মমতা। সেই কর্মসূচির পরিবর্তন করে নতুন কর্মসূচির ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।

 

 

 

 

Related articles

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...