Tuesday, March 17, 2026

বিয়ের পর সম্পর্ক রাখেনি প্রেমিকা, রাগে যুবতীকে খু.ন প্রেমিকের

Date:

Share post:

বাড়ি থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল অন্যত্র। তবে বিয়ের পর পুরনো প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে ছিল প্রেমিক। যা মানতে রাজি হননি প্রেমিকা। যার জেরেই রাগের মাথায় প্রেমিকাকে খুন করে দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠল বিবাহিত এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রানিপুর এলাকায়। খুনের ৬ দিন পর উদ্ধার হয়েছে তরুণীর পচাগলা মৃতদেহ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা ওই অভিযুক্তের নাম পুনীত। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। গত ২৬ জুলাই তরুণীর দেহ উদ্ধার করে। এর আগে তাঁর বাবা-মা নিখোঁজ ডায়রি করেন পুলিশের কাছে। পরে পুলিশ তদন্ত শুরু করতেই শনাক্ত করা হয় ওই পচাগলা দেহ নিখোঁজ তরুণীরই।

তদন্ত যত এগোয়, তত পুনীতের সঙ্গে তরুণীর সম্পর্কের বিষয়টি স্পষ্ট হতে থাকে। জানা যায়, তাঁরা বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন। কিন্তু ভিন্ন জাতির হওয়ার কারণে দু’জনের পরিবারই বিয়েতে আপত্তি জানিয়েছিল। এর মধ্যেই পুনীতের সঙ্গে অন্য একজনের বিয়ে হয় গত ফেব্রুয়ারিতে। কিন্তু বিয়ের পরও প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখতে জোরাজোরি করতে থাকেন পুনীত। শেষ পর্যন্ত তরুণী ফোন নম্বরও বদলে ফেলেন।

এরপরই ক্রুদ্ধ পুনীত তরুণীকে একবার দেখা করার প্রস্তাব দেন। তারপর তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে খুন করে দেহ লুকিয়ে রেখে চম্পট দেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...