Saturday, April 4, 2026

“নেতারা আসলে সবাই বড় মাপের অভিনেতা”, টলিউডে পা রেখে বললেন মদন

Date:

Share post:

মদন মিত্র (Madan Mitra)। তৃণমূলের (TMC) রঙিন নেতা। বর্ণময় চরিত্র। জনপ্রনিধি হয়ে মানুষের কাজ করার জন্য অত্যন্ত জনপ্রিয়। আবার বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। চোখা চোখা বাক্যবানে যেমন বিরোধীদের জবাব দেন, ঠিক একইভাবে বাপি বাড়ি যা স্টাইলে সমস্ত বিতর্ককে বাউন্ডারির বাইরে ফেলেন। রঙিন রোদ চশমা আর জমকালো ধুতি-পাঞ্জাবিতে যেমন র্যাম্পে হাঁটেন, তেমনই স্বরচিত গানের সিডি বের করেন। এহেন মদন মিত্র এবার তিনি পা রাখলেন টলিউডে (Tollywood)।

গোটা দেশের মতো এ রাজ্যেও অভিনেতা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের টিকিট পেয়ে নেতা হওয়ার রেওয়াজ। তাঁদের মাঝে মদন মিত্র কিন্তু ব্যতিক্রমী। কামারহাটির তৃণমূল বিধায়ক নেতা থেকে অভিনেতা হলেন। হরনাথ চক্রবর্তীর নতুন ছবিতে এবার তিনি জমিয়ে অভিনয় করেছেন।

হরনাথ চক্রবর্তীর নতুন ছবি “ওহ লাভলি”! এই ছবি মুলত মদন মিত্রের কথা ভেবেই তৈরি। আজ, বৃহস্পতিবার ছিল সেই ছবির মিউজিক লঞ্চ। নিজস্ব স্টাইলেই মিউজিক লঞ্চে অভিনবত্ব রেখেছেন মদন মিত্র। এদিন মদন মিত্র জানালেন, নেতারা আসলে সবাই খুব বড় মাপের অভিনেতা। তাই অভিনেতা থেকে নেতা হয়ে ওঠার থেকে অনেক সহ নেতা থেকে অভিনেতা হওয়া।

সাধারণত কোনও ছবির ব্যানার বা মিউজিক লঞ্চ হয় নামী-দামিহোটেলে। মদন মিত্র সেখানেও ব্যতিক্রম। মুলত তাঁর ইচ্ছাতেই, শহরের অন্যতম জনবহুল শিয়ালদহ স্টেশনে কুলিদের সঙ্গে নিয়ে ও লাভলি গানের সঙ্গে নেচে এই লঞ্চিং অনুষ্ঠান করে মদন মিত্র বুঝিয়ে দিলেন, তিনি আগে জননেতা, তারপর অভিনেতা। ওহ লাভলি!!!

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...