Friday, June 26, 2026

২০২৪-এর ভোটেও EVM হ্যা.কের আশঙ্কা মমতার, INDIA-র জয় নিয়ে আশাবাদী তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

২০২৪-এর ভোটেও ইভিএম হ্যাক করতে পারে বিজেপি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকের প্রশ্নের জবাবে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই বিষয়টি নিয়ে INDIA জোটের পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলেও জানান মমতা। একইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের জয়ের বিষয় আশাবাদী তৃণমূল (TMC) সুপ্রিমো।

দিল্লি অশোকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সব্যসাচী দাস তাঁর গবেষণাপত্রে দাবি করেন, ২০১৯ সালে ভোটে কারচুপি করেই সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল গেরুয়া শিবির। না হলে লোকসভা ভোটের ফলাফল অন্যরকম হতে পারত। এই প্রসঙ্গে এদিন তৃণমূল সভানেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “EVM হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে। ‘INDIA’র পরবর্তী বৈঠকে এনিয়ে আলোচনা হবে।” তিনি জানান, পরবর্তী বৈঠকের দিনক্ষণ এখনও স্থির হয়নি। তবে সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে বিরোধী জোটে কথা হবে। মমতা বলেন, “ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানা চেষ্টা করছে। আমাদের কাছেও এসেছে। কিছু প্রমাণ এসেছে, কিছু খুঁজছি। INDIA অ্যালায়েন্সের পরের মিটিংয়ে এই নিয়ে আলোচনা হবে।”

তবে একইসঙ্গে INDIA-র জয়ের বিষয় আশাবাদী মমতা। তাঁর মতে, “INDIA-ই জিতবে, দেশকে বাঁচাবে।” তৃণমূল নেত্রীর কথায়, “INDIA আমাদের দেশ। আমাদের এই বিরোধীদের জোট সেই মাতৃভূমির পক্ষে, মাতৃভূমির জন্য। দেশকে বাঁচাতে এই জোট। এখন ভারতের সর্বত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। হ্যাঁ, দিল্লিই আমাদের লক্ষ্য। আমরাই দিল্লিতে সরকার গঠন করব, তা হবে ভারত সরকার। এসব নিয়ে আলোচনা হচ্ছে তো। আমাদের জোটের পরের বৈঠকেও আমি যাব। আরও বিস্তারিত কথা হবে।”

বিভিন্ন জায়গায় জোর করে গেরুয়া চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, বিভিন্ন পেট্রোল পাম্পে গেরুয়া পোশাক পরতে বাধ্য করা হচ্ছে কর্মীদের। মেট্রোতেও এই রীতি চালু হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, তাঁরা গেরুয়া রংকে সম্মান করেন- সেটা ত্যাগের প্রতীক। তবে বিজেপি সেটাকে অত্যাচারের হাতিয়ার করছে- অভিযোগ মমতার। তিনি বলেন, “শুনলাম সমস্ত পেট্রল পাম্পে ইনস্ট্রাকশন গিয়েছে, যারা কাজ করবে তাদের সব গেরুয়া পোশাক পরতে হবে। বাইপাসের দিকে মেট্রো স্টেশনগুলো দেখে নিন, অর্ধেক গেরুয়া করে দিয়েছে। ৩৬ টি স্টেশন মডার্নাইজেশনের নামে গেরুয়া করার কাজ চলছে। এসব আমার আমলে পাশ হওয়া প্রকল্প। সারা দেশ যদি গেরুয়া হয়ে যায় তাহলে অন্য রংগুলো কোথায় যাবে? গেরুয়া রং পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতি হিসেবে ব্যবহার করে তাহলে মানুষ মেনে নেবে না।”

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...