Thursday, April 2, 2026

দিদি নম্বর ১-এর সঞ্চালিকা বদল! কেন সরলেন রচনা?

Date:

Share post:

বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) দিদি নম্বর ওয়ান (Didi No One) মানেই একটাই নাম – অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee। দশ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে আসছে এই গেম শো। অনুষ্ঠানের সথেকে বড় ইউ এস পি হলেন স্বয়ং সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তিনি সিনেমায় অভিনয় করে যত না সাফল্য পেয়েছেন তার থেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়ে এই গেম শো (Game Show)। মাঝে কিছু সময়ের জন্য পারিবারিক কারণে তিনি সরে দাঁড়ালেও পরে আবার তাঁকেই ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ। কারণ দেবশ্রী রায় এবং জুন মালিয়া সঞ্চালনার দায়িত্ব নিলেও দর্শক তা মেনে নিতে পারেননি। আর সেই রচনাকে সরে যেতে হল? কে নিলেন তাঁর জায়গা।

‘দিদি নম্বর ১’-এর দর্শকরা এই শো একদিনের জন্যও মিস করেন না। গল্প, আড্ডা আর খেলার ছলে অনেক মজার মজার কাণ্ড ঘটান অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝেই সেলেব্রেটি এপিসোডে ইন্ডাস্ট্রির সতীর্থদের নানা আবদার মেটান সঞ্চালিকা। এবারও সেই ঘটনার জেরেই দিদি নম্বর ১-এর অ্যাঙ্কার বদল! একটি এপিসোডে রচনার পরিবর্তে দায়িত্ব নিলেন টেলি অভিনেত্রী প্রীতি বিশ্বাস (Preeti Biswas)। নিছকই মজার ছলে এই ঘটনা হলেও দর্শকরা খুব উপভোগ করেছেন। রচনা নিজে প্রীতির জায়গায় প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছিলেন। আর প্রীতি অভিনয় করেন রচনার ভূমিকায়। অবিকল তাঁর মতোই সঞ্চালনার অভিনয় করে দেখান তিনি। এই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।

 

 

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...