Friday, April 3, 2026

হাইকোর্টের নির্দেশে এসএসকেএম থেকে সুজয়কৃষ্ণর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করল ইডি

Date:

Share post:

এবার হাইকোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট জোগাড় করতে এসএসকেএম হাসপাতালে যান ইডির আধিকারিকরা। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সুজয়ের চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু নথি সংগ্রহ করেন।

অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আর্জি জানান সুজয়কৃষ্ণর আইনজীবী। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণর অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি।

এরপরই সুজয়কৃষ্ণর স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী বুধবারের মধ্যে ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরু করে দিয়েছে ইডি। শুক্রবার সকালেই এসএসকেএমে গিয়ে রিপোর্ট সংগ্রহ করেন আধিকারিকরা।আগামী সপ্তাহে সেই রিপোর্ট আদালতে জমা দেবে ইডি।

প্রসঙ্গত, এসএসকেএমের বদলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। কিন্তু হাইকোর্ট তার সেই আবেদনে সাড়া দেয়নি।আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, এসএসকেএমেই সুজয়কৃষ্ণর চিকিৎসা হবে।

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...