Monday, April 6, 2026

হরমনপ্রীতের জোড়া গোল, জয় দিয়ে সিরিজ শুরু ভারতীয় হকি দলের!

Date:

Share post:

চেন্নাইয়ের বুকে প্রতিদ্বন্দ্বী চিনকে ৭-২ গোলে পরাজিত করে এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy 2023) শুরু করল ভারত। তিনবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া (Indian Hockey team) প্রথম থেকেই আত্মবিশ্বাস ছিল।প্রথম কোয়ার্টারেই ভারত ২-০ তে এগিয়ে গিয়েছিল , পরপর পেনাল্টি থেকে জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীত সিং- এর (Harmanpreet Singh)। এরপরে ৩-০ করে দলকে এগিয়ে দেন সুখজিৎ সিং। দ্বিতীয় কোয়ার্টারের শুরু দিকে আকাশদ্বীপ চতুর্থ গোল করেন ঠিকই, তবে এই সময় রক্ষণের ভুলের চিনের (China)থেকে গোল হজমও করতে হয় হরমনপ্রীতদের।

 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে নিয়ে যান বরুণ কুমার। জিয়েসেং গাওয়ের দ্বিতীয় কোয়ার্টারে করা গোলের সাহায্যে চিন ফের ব্যবধান কমাতে থাকে। তখন স্কোরবোর্ড ভারত ৫- চিন ২। এরপরে বরুণ এবং মনদীপ একটি করে গোল করলে ভারতকে আর ফিরে তাকাতে হয়নি।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...