Friday, June 26, 2026

মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’

Date:

Share post:

সুস্থ হয়ে ওঠার পরেও যেসব মনোরোগীদের পরিবার তাদের বাড়ি ফিরিয়ে নিচ্ছেনা তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’। কলকাতা ও শিলিগুড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এরকম দুটি আবাস পরিচালনা করছে বলে শুক্রবার রাজ্য বিধানসভায় জানান নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, যে সব মানসিক রোগি সুস্থ হয়ে গেছেন কিন্তু দেখভালের দরকার, অথচ পরিবার ফেরত নিচ্ছেন না ‘প্রত্যয়’ তাদের জন্য তৈরী হয়েছে। এই মুহুর্তে কলকাতা এবং বহরমপুরে দুটি প্রত্যয় আবাস তৈরি করা হয়েছে।

পাভলভ এবং লুম্বিনীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই ধরণের সমস্যায় থাকা রোগিদের এই প্রত্যয়ে রাখা হচ্ছে। কলকাতা ও বহরমপুরে যথাক্রমে ১০০ জন আছে ও ৮০ জন আবাসিক আছেন। রাজ্য সরকার তাঁদের খরচ বহন করছেন। মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’। এক সময়ে বছর বছর কেটেছে লুম্বিনী পার্ক কিংবা পাভলভ হাসপাতালে। মানসিক রোগ থেকে মুক্তি পেলেও সমাজের ছুতমার্গ হয়তো পিছু ছাড়েনি। তাই নিজের বাড়ি ফেরা হয়নি। তাঁদের জন্যই নতুন সংসার পাতা হয়েছে। হয়েছে নতুন ঘর। মানসিক রোগ থেকে সেরে ওঠা সেই ব্যক্তিদের জন্য তৈরি হয়েছে ‘প্রত্যয়’। এখন আবাসিকেরা হয়ে উঠেছেন একে অপরের কাছের মানুষ। যেমন ওষুধ চলছিল, তেমনই চলছে। কিন্তু তার সঙ্গে নতুন করে স্বাধীন ভাবে জীবন গড়ার প্রস্তুতি হচ্ছে। রোজের জীবনের খুঁটিনাটি কাজ নিজে করে নেওয়ার অভ্যাসও করা হচ্ছে। আবার চলছে আয়ের ব্যবস্থা খোঁজার চেষ্টা। যে যেমন কাজ পারেন, তার ভিত্তিতেই করতে হবে চাকরির সন্ধান।

আরও পড়ুন- বেকারদের জন্য সুযোগ! নিখরচায় আইটিআই প্রশিক্ষণ দেবে রাজ্য, মিলবে ভাতাও

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...