Friday, June 26, 2026

‘আত্মসম্মানের সঙ্গে আপস করার প্রশ্ন নেই!’ ক্ষমা চেয়ে এজলাসেই ‘নাটকীয়’ ইস্তফা বম্বে হাইকোর্টের বিচারপতির

Date:

Share post:

মেয়াদ শেষ হওয়ার আগেই সবাইকে চমকে দিয়ে পদত্যাগ করলেন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি রোহিত বি. দেও। শুক্রবার ভরা এজলাসে নাটকীয়ভবে নিজের ইস্তফার কথা প্রকাশ্যে ঘোষণা করেন বিচারপতি দেও। পাশাপাশি সকলের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘‘আত্মসম্মানের সঙ্গে আপস করার প্রশ্ন নেই।’’

নিজের ইস্তফার কথা বলতে গিয়ে এদিন সমস্ত আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি দেও বলেন, “আমি আপনাদের বকা দিয়েছি কারণ আমি চাই আপনারা আরও উন্নতি করুন। আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন।” বম্বে হাইকোর্টের দ্বিতীয় সর্বাধিক বর্ষীয়ান বিচারপতি আরও জানিয়েছেন, “আমি আপনাদের কাউকেই জেনে বুঝে আঘাত করতে চাইনি। আপনারা আমার পরিবারের মতো। কিন্তু আমি আর আমার আত্মমর্যাদার বিরুদ্ধে কাজ করতে পারছি না।”

২০১৭ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজে যোগ দেন  রোহিত বি. দেও। তার আগে অবশ্য মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল এবং নাগপুরের অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদও সামলেছেন তিনি। এরপর ২০১৯ সালে তিনি বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারক পদে স্থায়ীভাবে নিযুক্ত হন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচারপতি পদে মেয়াদ শেষ হওয়ার পরেই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এত আগেই তাঁর এই পদত্যাগ বম্বে হাইকোর্টের সদস্য ও কর্মীদের সবাইকেই চমকে দিয়েছে।

প্রসঙ্গত ২০২২ সালের অক্টোবরে বিচারপতি রোহিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবাকে মাওবাদী যোগের মামলায় বেকসুর খালাস করেছিলেন। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত মুক্তির নির্দেশও দিয়েছইলেন তিনি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট অবশ্য নাগপুর বেঞ্চের সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। নাগপুর বেঞ্চকে নতুন করে মামলাটি শোনার নির্দেশ দেয়।

আরও পড়ুন- মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...