Friday, June 26, 2026

আ.ল কা.য়দা জ.ঙ্গি সন্দেহে গুজরাতে গ্রে.ফতার বাংলার তিন যুবক

Date:

Share post:

আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাতে গ্রেফতার বাংলার তিন যুবক। ধৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি কালনা থানায়। অপরজন একজনের বাড়ি পূর্বস্থলী থানায়। একজনের বাড়ি হুগলির তারকেশ্বরে। ধৃতরা হল আবদুল শুকার আলি শেখ, আমন মালিক এবং সইফ নওয়াজ। রাজকোটের সোনিবাজার থেকে তিনজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে গুজরাত সরকার।

গুজরাত এটিএস সূত্রে খবর, ৮ মাস ধরে পশ্চিবঙ্গের তিন যুবক রাজকোটের সোনি বাজারে থাকতেন। স্থানীয় যুবকদের ব্রেন ওয়াশের চেষ্টা করতেন তাঁরা।  জানা গিয়েছে, ২০২১ সালে মধ্যপ্রদেশে আল কায়দা জঙ্গি মডিউল ধরা পড়ে। ধৃতরা সেই মডিউলের সঙ্গেও যুক্ত ছিল বলে দাবি গুজরাট পুলিশের। বাংলাদেশ থেকে আবু তালহা নামক এক হ্যান্ডলারকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেই ওই তিন জনের হদিশ মিলেছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আবু তালহার সঙ্গে যোগ ছিল আমন মালিকের। সংগঠনের আরও এক সদস্য ফুরসন নামে ব্য়ক্তির সঙ্গেও সরাসরি যোগ ছিল তাঁর।

আরও পড়ুন- ‘আত্মসম্মানের সঙ্গে আপস করার প্রশ্ন নেই!’ ক্ষমা চেয়ে এজলাসেই ‘নাটকীয়’ ইস্তফা বম্বে হাইকোর্টের বিচারপতির

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...