Friday, June 26, 2026

খুশির হাওয়া ক্লাবে, ডুরান্ডের আগেই নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল

Date:

Share post:

লাল হলুদে খুশির হাওয়া। ডুরান্ডে নামার আগেই নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল। এক টেক-গেম প্ল্যাটফর্ম ‘ব্যাটারি’-র সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ। তারাই এখন ইস্টবেঙ্গলের প্রধান স্পনসর। লাল-হলুদ জার্সির বুকে এবার থেকে জ্বলজ্বল করবে ‘ব্যাটারি’ ব্র্যান্ডের লোগো। ইস্টবেঙ্গলের ম্যাচ ও ট্রেনিং জার্সিতেও থাকবে নতুন স্পনসরের লোগো। ক্লাবের সিইও নম্রতা পারেখ বলেছেন, ‘‘আমরা নতুন মরশুমে নতুন স্পনসর পেয়ে খুশি। ব্যাটারি টেক-গেম প্ল্যাটফর্ম ব্যবহার করলে ক্লাবের খেলা সরাসরি দেখার সুযোগ পাওয়া যাবে।’’ পাশাপাশি ইস্টবেঙ্গলের স্পনসর হতে পেরে উচ্ছ্বসিত ব্যাটারি গেম-টেক প্ল্যাটফর্ম। ক্লাবের সমস্ত ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ ও সকল সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে ক্লাবের নতুন স্পনসর।

আরও পড়ুন- ‘আত্মসম্মানের সঙ্গে আপস করার প্রশ্ন নেই!’ ক্ষমা চেয়ে এজলাসেই ‘নাটকীয়’ ইস্তফা বম্বে হাইকোর্টের বিচারপতির

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...