Monday, April 6, 2026

কেদারনাথ যাওয়ার পথে নামল ধ*স, মাটির নিচে চা.পা পড়ে ২০

Date:

Share post:

কেদারনাথের যাত্রাপথে বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে কেদারনাথ যাওয়ার পথে নামল ধস। একাধিক যাত্রীর চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাত্রার রুটে গৌরীকুণ্ড এলাকায় এই ধস নেমেছে। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, “১৮ থেকে ২০ জন কেদারনাথ যাত্রী এই রাস্তায় ধসের জেরে চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার তিনটি দোকান ধসে ভেঙে পড়েছে। গত ২৪ ঘণ্টা ধকে গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। তার জেরেই এই ভয়াবহ ধস।”

রুদ্রপ্রয়াগের SP ড. বিশাখা বলেন, “নিখোঁজ যাত্রীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে। আমরা খবর পেয়েছি, ওই তিনটি দোকানের মাথায় পাথরের বড় চাঁই পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে, ১০ থেকে ১২ জন যাত্রী ধসের নীচে চাপ পড়ে থাকতে পারেন। তাঁদের কাউকেই এখনও ট্র্যাক করা সম্ভব হয়নি।” বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দলিপ রাওয়ার নেতৃত্বে উদ্ধারকাজ চালাচ্ছে কর্মীরা।

উল্লেখ্য, গত জুন মাসেই বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ যাত্রা। খারাপ আবহাওয়ার জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে রাজি ছিল না ধামি প্রশাসন। নাগাড়ে বৃষ্টিপাতের জেরে কেদারনাথ যাওয়ার রাস্থা বিপর্যস্ত হয়। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা করার পর মাঝপথেই থেমে যেতে হয় শিব ভক্তদের।

আরও পড়ুন- বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের আরও উন্নতি, কবে ছাড়া পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...