Thursday, March 26, 2026

যোগীরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, দেড় বছরে হাসপাতালে এইড.স আক্রান্ত ৬০ প্রসূতি

Date:

Share post:

ডবল ইঞ্জিনের যোগীরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার চরম শোচনীয় অবস্থা। মাত্র দেড় বছরে উত্তরপ্রদেশের(UttarPradesh) সরকারি হাসপাতালে(Hospital) এডস আক্রান্ত হয়েছেন ৬০ প্রসূতি। ভয়াবহ এই ছবিটা প্রকাশ্যে আসতেই মুখ পুড়ল যোগী প্রশাসনের। এরপরই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিল উত্তর প্রদেশের স্বাস্থ্য দফতর(Health Department)।

উত্তরপ্রদেশ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত মিরাটের লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি সেন্টার। সেখানেই গত ১৬ মাসে ৬০ প্রসূতি এডস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন আক্রান্ত হয়েছেন ২০২২-২৩ সালে। বাকি ৩৫ জন আগেই আক্রান্ত হন। মোট ৬০ জন প্রসূতির মধ্যে ৩৫ জন সন্তানের জন্ম দিয়েছেন বলেও জানা গিয়েছে। এদিকে লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের এআরটি সেন্টারে এডস আক্রান্ত মহিলাদের চিকিৎসা চলছে।

তবে প্রশ্ন হল কিভাবে এইডস আক্রান্ত হলেন প্রসূতিরা? এর কোনও সদুত্তর অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে মিরাটের স্বাস্থ্য আধিকারিক জানান, কিভাবে এই ঘটনা ঘটলো তার খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...