Wednesday, February 4, 2026

হাওড়া শাখায় রক্ষণাবেক্ষণের কাজ, রবিবারে ফের বাতিল একগুচ্ছ ট্রেন!

Date:

Share post:

আরও এক দুর্ভোগের উইকেন্ডে পেতে চলেছেন হাওড়া ব্যান্ডেল শাখার (Howrah Bandel Train Service) ট্রেন যাত্রীরা। রেলের তরফ (Eastern Railways) থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল যে হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের (Maintainence work in Howrah division) কাজ চলার কারণে আগামী রবিবার মেনলাইনের একগুচ্ছ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ফের দুর্ভোগ রেল যাত্রীদের। যদিও এটা প্রথম নয় গত দু সপ্তাহ ধরে একই ঘটনার সাক্ষী হতে হয়েছে প্যাসেঞ্জারদের। এমনিতেই রবিবার ট্রেনের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম তার ওপর এত ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পূর্ব রেলের তরফে বলা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া। কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণ(OHE)-এর কাজ হবে হাওড়া শাখায়, যার জন্য আগামী ৬ আগস্ট ব্যাহতভাবে ট্রেন চলাচল।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা:

হাওড়া থেকে: ৩৭২৩৫, ৩৭২৩৩, ৩৭২৩১, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭২৩৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭২৩৯, ৩৬০৩৩, ৩৭৯১৫

বর্ধমান থেকে: ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৭৮৩৬, ০৩৫১৯

ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৭৪৯, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫২

কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৯৫, ০৩০৯৭

পাণ্ডুয়া থেকে: ৩৭৬১২

আসানসোল থেকে: ০৩৫১৮

চন্দনপুর থেকে: ৩৬০৩৪

আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬, ০৩০৯৮

নৈহাটি থেকে: ৩৭৫৩৫, ৩৭৫৩৭

রবিবার পরিবর্তিত ট্রেনের সূচি:

আপ ১৩০৩১ হাওড়া থেকে ১১টা ৫ মিনিটের পরিবর্তে ১২টা ৫ মিনিটে ছাড়বে।

ডাউন ১৩০৫৪ রাধিকাপুর থেকে বিকেল ৫ টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত পৌনে ৮টায় ছাড়বে।

আপ ১২৩৪৭ হাওড়া থেকে ১১টা ৫৫ মিনিটের পরিবর্তে সাড়ে ১২টায় ছাড়বে।

ডাউন ১২৩৪৮ রামপুরহাট থেকে ৪টা ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টা দেরিতে ছাড়বে।

৩৫০১৭ বর্ধমান থেকে দুপুর ২টোর পরিবর্তে ৩টের সময় ছাড়বে।
০৩০৫৯ কাটোয়া থেকে দুপুর ২টোর পরিবর্তে পৌনে ৩টেয় ছাড়বে।

০৩০৬১ কাটোয়া থেকে দুপুর ২টোর পরিবর্তে ৩টের সময় ছাড়বে।

৩১১৫১ শিয়ালদহ থেকে সকাল সওয়া ১০টার পরিবর্তে সওয়া ১১টায় ছাড়বে।


 

 

 

 

spot_img

Related articles

সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা, মধ্যরাতে দশতলা থেকে ঝাঁপ ৩ বোনের

যত দিন যাচ্ছে ততই অনলাইন গেমের (Online Game Addiction) প্রতি আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ঝোঁকের বশে ঠিক ভুল...

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...