Monday, March 16, 2026

স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার পেল আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী শহরের পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও সমান জোর দেন। সেই লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোগুলোকেও মজবুত করে গড়ে তোলা হয়েছে। আর তারই সুফল মিলল হাতেনাতে। আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার ছিনিয়ে নিল। দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে টক্কর দিয়ে হাওড়ার এই গ্রামীণ হাসপাতাল কেন্দ্রের পুরস্কার জেতায় খুশি এলাকাবাসী।

জানা গিয়েছে, ইনডোর, আউটডোর, জরুরি বিভাগ, লেবার রুম, ফার্মাসি, রেডিওলজি ও ল্যাবরেটরি-সহ ন’টি বিভাগ নিয়ে এই পুরস্কার জিতেছে। ২১ ও ২২ জুন কেন্দ্রীয় প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসে। সমস্ত বিভাগ ঘুরে, খুঁটিয়ে দেখে কর্মীদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কথা বলেন রোগী ও তাঁদের পরিবারের লোকজনদের সঙ্গেও। তারপর এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিবি হাসপাতালের পুরস্কার জেতার বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।

সুপার সুকান্ত বিশ্বাস জানান, ‘‘ন’টি বিভাগে আমাদের প্রাপ্ত গড় নম্বর ৭৭.০৫ শতাংশ। ন’টি বিভাগের জন্যেই আমরা মনোনয়ন দিয়েছিলাম। ন’টি বিভাগেই উত্তীর্ণ হয়ে তিন বছরের জন্য বার্ষিক পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার জিতলাম। মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য দফতরের অগ্রগতির দিশা দেখাচ্ছেন, সেই পথে হেঁটেই সর্বভারতীয় স্তরে আমাদের হাসপাতালের এই সাফল্য এল। তবে আমাদের আরও কাজ করতে হবে আগামীতে।”

আরও পড়ুন- সকাল ৬ টা থেকেই শহরে নি.ষিদ্ধ লরি, নয়া নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...