Monday, April 6, 2026

নামের ভুলে ৮ মাস জেলে যুবক! ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ছত্তিশগড় হাই কোর্টের

Date:

Share post:

নাম বিভ্রাটে আট মাস জেলবন্দি! ছত্তিশগড় (Chhattisgarh) সরকারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল ছত্তিশগড় হাই কোর্ট (Chhattisgarh High Court)। মাওবাদী বলে পোডিয়াম ভীমা নামে ওই যুবককে ধরে কারণ ছাড়া জেলে পুরে রাখে ছত্তিশগড় পুলিশ (Police)। পুলিশের ভুলে জীবনের মূল্যবান আট মাস নষ্ট এবং সামাজিক সম্মান নষ্টের দায়ে সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।

ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত সুকমায় বাড়ি পোডিয়াম ভীমার। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথম থেকেই তিনি দাবি করেন, মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত নন। কিন্তু সেই কথা শোনেনি পুলিশ। মাসের পর মাস জেলবন্দি থাকেন তিনি। প্রায় ৭ মাস ২৬ দিন বন্দি দশার পর হাই কোর্টে সুবিচার পেলেন ওই যুবক। ভীমার আইনজীবী জানান, একই নামের অন্য একটি ব্যক্তির বদলে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়। দান্তেওয়াড়ার নিম্ন আদালতেও নির্দোষ বলে ঘোষিত হন ভীমা। পুলিশের ভুলেই নির্দোষকে জেল খাটতে হয়েছে বলে স্বীকার করেন সরকারি আইনজীবীও। তাঁকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি, অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অন্তর্বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়। যদিও ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই পুলিশ আধিকারিকের।

আরও পড়ুন- কল্যাণীতে হোটেলের ঘরে বিজেপি নেতার ঝুলন্ত দে.হ, খু.নের অভিযোগ পরিবারের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...