Monday, April 6, 2026

Kolkata Police: শহরের যান চলাচল নিয়ন্ত্রণে নয়া নির্দেশ লালবাজারের!

Date:

Share post:

শনিবার থেকে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পরিবর্তন আনল কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরে বেপরোয়া গতির বলি আটকাতে লালবাজারের (Lalbazar) নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক (No entry of truck after 6am)।

গত ২৪ ঘন্টায় রাজ্যে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বেহালায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যুর পর , আজ ভোররাতে হেস্টিংসের কাছে লরিতে পিষ্ট এক হোটেল কর্মী। পাশাপাশি খড়্গপুরে বেপরোয়া গাড়ি ধাক্কায় মৃত দুই, প্রাণ গেল পুলিশের। সাত বছরের সৌরনীলের মৃত্যুর পর থেকেই আঙ্গুল উঠতে শুরু করেছিল পুলিশের কর্মদক্ষতা নিয়ে। সকালের দিকে যখন স্কুলের ভিড় থাকে তখন কেন ট্রাফিক নিয়ে সচেতন থাকে না লালবাজার, সেকথাও শুক্রবার সারাদিন আলোচনায় উঠে এসেছে। এরপরই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সরকারি হোক বা বেসরকারি, কলকাতার সমস্ত স্কুলের বাইরে থাকতে হবে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার কাউকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ডকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো আজ সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় কড়া হাতে যান নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশকে।ডায়মন্ড হারবার রোড আবার ফিরেছে ব্যস্ততার মোড়কে। ভিড় ঠেলে নিত্যযাত্রী চাকুরিজীবী, ব্যবসায়ী, স্কুল পড়ুয়া, অভিভাবক— যে যার গন্তব্যের দিকে চলেছে। স্বাভাবিক ভাবে চলাচল করছে যানবাহন।


 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...