Monday, April 6, 2026

সকাল ৬ টা থেকেই শহরে নি.ষিদ্ধ লরি, নয়া নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

Share post:

শুক্রবার বেহালা চৌরাস্তায় পথদুর্ঘটনার জেরে শহরে লরি চলাচলের ক্ষেত্রে সময়ের পরিবর্তন করল কলকাতা পুলিশ। এবার থেকে আর সকাল আটটা নয়, সকাল ছ’টা পর্যন্ত শহরের রাস্তায় লরি চলাচল করতে পারবে। শনিবার কলকাতার পুলিশের তরফে জারি করা এক নির্দেশিকায় এই পরিবর্তন-সহ একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে এই সংক্রান্ত এক নির্দেশিকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরদের কাছে পাঠানো হয়েছে।

ওই নির্দেশিকায় বলা হয়েছে—

আটটা নয়, সকাল ছ’টা থেকেই কলকাতা শহরে লরি ঢোকা নিষিদ্ধ করা হচ্ছে।

সরকারি বা বেসরকারি সমস্ত স্কুলের সামনেই ট্রাফিক পুলিশের অফিসার মোতায়েন থাকবেন।

কোনও দুর্ঘটনা ঘটলে, সবার আগে মৃতদেহ সেখান থেকে সরিয়ে ফেলতে হবে।

প্রতিটি থানায় যেন সবসময় হয় ওসি নয়তো অতিরিক্ত ওসিকে থাকতে হবে।

কলকাতা পুলিশের প্রতিটি ইউনিট যেমন থানা, ব্যারাকে প্রতিদিন মোট ফোর্সের ২৫ শতাংশকে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে। রাতেও এই ফোর্স থাকা বাধ্যতামূলক।

আইনশৃঙ্খলাজনিত বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত কমিশনার, ওসি এবং কন্ট্রোল রুম প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করবে। রাখতে হবে পর্যাপ্ত মহিলাবাহিনীও। কোনও ঘটনা ঘটলে ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি চালাবেন। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন- ২০২৪-এর প্রথমেই ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে রাজ্য

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...