Saturday, June 27, 2026

রবিবাসরীয় দুপুরে কলকাতা বিমানবন্দরে বো*মাতঙ্ক

Date:

Share post:

নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে (NSCB International Airport) বোমাতঙ্ক। রবিবাসরীয় দুপুরে কলকাতা বিমানবন্দরে ঢোকার পর নিরাপত্তাবাহিনী লাগেজ পরীক্ষা করার সময় হঠাৎই এক মহিলা তাঁর ব্যাগে বোমা আছে বলে গুজব ছড়ান। তার কথা শুনে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে পরীক্ষা শুরু করেন। কিন্তু তাঁর ব্যাগে কোনও বোমা মেলেনি।

এদিন কলকাতা থেকে বাগডোগরাগামী স্পাইসজেট বিমানের (Flight) যাত্রী ছিলেন ওই মহিলা। লাগেজ চেকিং-এর সময়ে তিনি জানান যে, তাঁর ব্যাগে বোমা আছে। এরপরই তাঁর লাগেজ ব্যাগ খুঁজে চেকিং শুরু করে CISF। যদিও লাগেজ ব্যাগে কোনও বোমাই পাওয়া যায়নি। কিন্তু এই গুজব ছড়ালেন কেন মহিলা! জেরায় তিনি জানান, লাগেজ পরীক্ষায় অত্যন্ত দেরি হচ্ছিল। বিরক্তিতেই ওই কথা বলেন তিনি। তাঁর কথায় কোনও অসঙ্গতি না মেলায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই মহিলা নির্দিষ্ট উড়ান ধরেন।


 

 

 

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...