Wednesday, June 24, 2026

ফাইনালে হার, অস্ট্রেলিয়া ওপেন জয় হলো না প্রণয়ের

Date:

Share post:

অস্ট্রেলিয়া ওপেন চ‍্যাম্পিয়ন খেতাব জয় হলো না এইচএস প্রণয়ের। এদিন তিনি ফাইনালে হারলেন বিশ্বের ২৪ নম্বর চিনের ওয়েং হং ইয়াংয়ের কাছে। ম‍্যাচের ফলাফল ৯-২১, ২৩-২১, ২০-২২। এ বারই প্রথম অস্ট্রেলিয়া ওপেন ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু খেতাব জয় হলো না প্রণয়ের।

রবিবার ফাইনালে লড়াই চলে হাড্ডাহাড্ডি। তবে এদিন চেনা ফর্মে ছিলেন না প্রণয়। বিশ্ব র‍্যাঙ্কিং অনুযায়ী খেতাব জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন প্রণয়। কিন্তু প্রথম গেমে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে তীব্র লড়াই হয় ইয়াংয়ের সঙ্গে। তবে শেষ পর্যন্ত জিতে সমতা ফেরান প্রণয়। তৃতীয় তথা নির্ণায়ক গেমে দুরন্ত কামব‍্যাক করেন ভারতীয় শাটলার। একটা সময় মনে হচ্ছিল, তাঁর খেতাব জয় সময়ের অপেক্ষা। একটা সময় ১৯-১৮ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ২০-২০ করে ফেলেন প্রতিপক্ষ ইয়াং। শেষমেশ ২০-২২ ব্যবধানে জিতে যান তিনি।

চলতি বছরেই মালয়েশিয়া মাস্টার্সের সেই ম্যাচে জয় পেয়েছিলেন প্রণয়। কিন্তু রবিবার পারলেন না তিনি। খেতাব হাতছাড়া হল ভারতীয় শাটলারের।

আরও পড়ুন:গতি কেড়ে নিল প্রা.ণ, জাতীয় মোটরবাইক রেসিং চ্যাম্পিয়নশিপে মৃ.ত্যু কিশোরের

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...