Wednesday, March 25, 2026

ভার্চুয়াল নয় সরাসরি ল*ড়াই করবেন মাস্ক ও জুকারবার্গ , চলছে প্রস্তুতি

Date:

Share post:

এবার আর ভার্চুয়াল নয় বরং লড়াইটা অ্যাকচুয়াল । প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক (Elon Musk) বনাম মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। এবার কলেজিয়ামের মধ্যে লড়াইয়ে নামবেন দুই কর্তা। সোশ্যাল মিডিয়ার দুই বড়কর্তা একে অন্যের সঙ্গে যুদ্ধ করার দৃশ্য এবার সরাসরি সম্প্রচারিত হবে টুইটারে (Twitter)। এই লড়াই থেকে যে অর্থ সংগ্রহ হবে তা বয়স্ক মানুষের উন্নতির কাজে ব্যবহার করা হবে।

 

এমনিতে টুইটার কর্তা বনাম ফেসবুক কর্তার অনুরাগীদের লড়াই লেগেই থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস শুরু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বাকযুদ্ধে জড়িয়ে পড়েন মাস্ক ও জুকারবার্গ। ব্যাপারটা আরও একধাপ এগিয়ে যায় যখন খোলাখুলিভাবেই মেটা কর্তা মার্ক জুকারবার্গকে ‘ফাইট’-এর আমন্ত্রণ জানান মাস্ক। মার্ক আমন্ত্রণ গ্রহণ করেছেন বটে, লড়াই কোথায় হবে সেটা আপাতত স্পষ্ট নয়। রবিবারই মাস্ক জানান যে , এই লড়াইয়ের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিয়মিত ভারত্তোলন করছেন।মেটা কর্তা জুকারবার্গ খেলায় যথেষ্ট পারদর্শী। বয়সটা অনেকটা কম তাই তাঁকেই এগিয়ে রাখছেন নেটবাসিন্দারা। এই লড়াই থেকে সংগৃহীত অর্থ ব্যবহৃত হবে সামাজিক কাজের জন্য।


 

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...