Wednesday, March 25, 2026

কোচের আসনে ফিরছেন জুয়ান, পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান কোচ

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। আর সেই ম‍্যাচে বাগানের কোচের আসনে ফিরতে চলেছেন জুয়ান ফেরান্দো। কলকাতা লিগ, ডুরান্ড কাপের দায়িত্বে আছেন বাস্তব রায়। তার কোচিং-এই দল নামছে। তবে আগামিকাল কোচের হট সিটে বসবেন ফেরান্দো। প্রথম ম‍্যাচে বাংলাদেশ আর্মিকে হারিয়েছে সবুজ মেরুন। তবে এবার পাঞ্জাব এফসি। আইলিগ চ‍্যাম্পিয়ন হয়ে সদ‍্য আইএসএল-এ উঠেছে দল। তাই সেই ম‍্যাচে নামার আগে আত্মতুষ্টিতে যেতে নারাজ বাগান জুয়ান ফেরান্দো।

পাঞ্জাব ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” পাঞ্জাব আইএসএল এর ক্লাব। গতবার আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলবে এবার। ওদের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। গতবার ওদের কয়েকটা ম্যাচ দেখেছি। তবে এবারের দলটি একেবারেই অচেনা। নিশ্চই আরও শক্তিশালী হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবো। পাশাপাশি মাথায় রাখতে হবে দশদিন পর আমাদের এএফসি কাপের খেলা রয়েছে যুবভারতীতে। যা এবার আমাদের কাছে আইএসএলের মতোই গুরুত্বপূর্ণ।”

এরপরই  জুয়ান আরও বলেন,” যুব দল খুব ভালো খেলছে। এই টিমের বেশ কিছু ফুটবলার আমার নজর কেড়েছে। তাদের সঙ্গে কিছু সিনিয়র ফুটবলার রেখে আমি টিম নামাবো। বৃষ্টি হচ্ছে। কিশোরভারতীর মাঠেও অনেকদিন আমরা খেলিনি। কী অবস্থায় আছে স্টেডিয়াম আছে মাঠে নামলে বুঝতে পারব। তবে সামনে ডার্বি রয়েছে। তার চারদিন পরেই এএফসি কাপ। কোনও ঝুঁকি নিতে চাই না।”

পরপর ম্যাচ থাকায় ফুটবলারদের চোট-আঘাত এবং ক্লান্তি একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন বাগানের। ১০ দিন পর এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগেই ডার্বি। খেলোয়াড়দের বর্তমান অবস্থা বুঝেই দল গড়বেন জুয়ান এমনটাই জানা যাচ্ছে।

এদিকে কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলেন মোহনবাগানের যুব দল। এদিন তাদেরও প্রশংসা করে জুয়ান। যুব দলের প্রশংসা বাগান কোচ বলেন,”আমাদের টিমের যুব ফুটবলাররা খুব ভাল খেলছে। সাতটা ম্যাচ খেলেছে এবং এখনও অপরাজিত। বাস্তব টিমটাকে বেশ ভালভাবে তৈরি করেছে। ওকে এজন্য কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। ”

আরও পড়ুন:ফাইনালে হার, অস্ট্রেলিয়া ওপেন জয় হলো না প্রণয়ের

 

 

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...