Monday, April 6, 2026

বিয়ের অনুষ্ঠানে দেদারে খরচ নয়! লোকসভায় পেশ নয়া বিল

Date:

Share post:

বিয়ে বাড়ির খরচে (Wedding Expenses) এবার পড়তে পারে কোপ। বিয়ে বাড়ি মানেই সাজগোজ, দেদারে খাওয়াদাওয়া, হই-হুল্লোড়ের পাশাপাশি অনেক অতিথিদের সমাগম হয়। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনও মানুষেরই আলাদা উন্মাদনা সবসময় থাকে। কিন্তু সেই উদযাপন আর কতদিন দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে এবার বড়সড় প্রশ্ন দেখা দিল। সোমবার বিয়ের রীতিতে দ্রুত বদল আনতে জন্য নতুন বিলের (New Bill) প্রস্তাব পেশ হল লোকসভায় (Loksabha)। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলিতে অর্থের অপচয় বন্ধ করার উদ্দেশে কংগ্রেসের লোকসভার সাংসদ যশবীর সিং গিল (Yashvir Singh Gill) লোকসভায় বিলটি আনেন।

সাংসদ যশবীর জানিয়েছেন, অনুষ্ঠানবাড়ির খরচ সবার জন্য এক হওয়ার কথা বলা হয়েছে এই বিলে। পাশাপাশি প্রস্তাবিত বিলটিতে বরযাত্রীর সংখ্যা ৫০ জনের মধ্যে রাখা এবং খাবারের মেনুতে পদের সংখ্যা ১০-এর মধ্যেই রাখার কথা বলা হয়েছে। লোকসভায় কংগ্রেস সাংসদ বলেন, ‘বিশেষ উপলক্ষে অপব্যয় ব্যয় প্রতিরোধ’ নামক প্রস্তাবিত বিলটি সমাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষের জীবনে সদর্থক পরিবর্তন আনবে। অন্যদিকে বিল পাশ হলেই কন্যাভ্রুণ হত্যার মতো অপরাধও দেশে বন্ধ হবে। বিলে আরও জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষকে ২৫০০ টাকার বেশি নগদ কিংবা উপহার দেওয়া যাবে না। এছাড়াও নিমন্ত্রিতদের তালিকায় ১০০ জনের বেশি অতিথিকে নিমন্ত্রণ করা যাবে না বলে জানানো হয়েছে।

পাঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ আরও জানিয়েছেন, এই বিলের আসল উদ্দেশ্য হল বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলিতে অর্থের অপচয় বন্ধ করা। অর্থ থাকলেই অনেকে তার প্রদর্শন করেন বিয়েতে। আর সেটা রুখে দেওয়ার জন্যই এই বিল পেশ করা হয়েছে বলে দাবি কংগ্রেস সাংসদের। এই বিলটি পাশ হয়ে গেলে কন্যাসন্তানকে আর সমাজের বোঝা বলে মনে হবে না। পাশাপাশি মেয়েদের বিয়ে সংক্রান্ত একাধিক জোরজুলুমও অবিলম্বে বন্ধ হবে বলেই মত তাঁর।

 

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...