Friday, June 19, 2026

প্রতিশ্রুতি মতোই সোমবার খুলল ‘পো.ড়া’ মঙ্গলাহাট, ধৃত ১ অভিযুক্ত

Date:

Share post:

প্রতিশ্রুতি মতোই খুলে গেল মঙ্গলাহাট (Manglahut)। সোমবার, ত্রিপল টাঙিয়েই চলল বিকিকিনি। ১৭দিন পরে পোড়া হাটেই অস্থায়ীভাবে নিজেদের জায়গায় ফের ব্যসবসা শুরু চালু করলেন ব্যবসায়ীরা। এদিকে এদিনই মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে হাওড়া থানার পুলিশ (Police)।

২০ জুলাই মধ্যারাতে ভয়াবহ আগুনে আড়াই হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায় মঙ্গলাহাটে। ২১ জুলাই সমাবেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং যান ঘটনাস্থলে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ঘটনাস্থলে গিয়ে প্রতিশ্রুতি দেন সোমবার থেকেই হাট খুলে দেওয়া হবে। এ কদিন ধরে ধ্বংসস্তূপ সরিয়ে ৭৫ শতাংশের মতো দোকান খুলে দেওয়া হল। পুজোর আগে ব্যবস্থা চালু করতে পেরে খুশি ব্যবসায়ী।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে হাওড়া থানার পুলিশ। ধৃতের নাম ধানু। ব্যবসায়ীদের মালপত্র জমা রাখতেন তিনি। অন্যান্য দোকান পুড়লেও ধানুর দোকান পোড়েনি। অভিযোগ, অগ্নিকাণ্ডের আগেই ১৫০ বস্তা জিনিস সরিয়ে নেন ধানু। কিন্তু তাঁর কাছে যাঁদের জিনিস ছিল, ঘটনার পরে তাঁদের এড়িয়ে যাচ্ছিলেন তিনি। সোমবার তাঁকে দেখতে পেয়েই পুলিশে খবর দেওয়া হয়। ধানুকে আটক করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...