Saturday, June 20, 2026

মৃত্যুঞ্জয়! ডে.থ সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরে বেঁচে উঠলেন ‘মৃ.ত’ প্রাক্তন BJP নেতা

Date:

Share post:

ডাক্তার মৃত ঘোষণা করে দিয়েছে। বাড়িতে ততক্ষণে উঠে গিয়েছে কান্নার রোল। শেষকৃত্যের জন্য দেহ আনা হয়েছে বাড়িতে। আর এখানেই চমক, সকলকে অবাক করে চিকিৎসা বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে নড়ে উঠল ‘মৃতদেহ’। একেবারে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস। চমকে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তর প্রদেশে(Uttar Pradesh)। যাকে ঘিরে এতকিছু তিনিও অবশ্য কম ‘কেউকেটা’ নন। উত্তরপ্রদেশের আগ্রার বিজেপির(BJP) প্রাক্তন সভাপতি মহেশ বাঘেল(Mahesh Baghel)।

পরিবারের তরফে জানা গিয়েছে, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মহেশ বাঘেলকে(Mahesh Baghel) মৃত বলে ঘোষণা করেন। প্রাক্তন দাপুটে বিজেপি নেতার মৃত্যুর খবর নিমেষে ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। এরপর হাসপাতাল থেকে বাঘেলকে নিয়ে আসা হয় সরাই খাজার বাড়িতে। নেতার মৃতদেহকে শ্রদ্ধাঞ্জলি জানাতে একে একে বাড়িতে ভিড় জমতে শুরু করে সাধারন মানুষ। মৃতদেহ শেষকৃত্যের প্রস্তুতি যখন চরমে তখনই আচমকা ঘটে মীরাক্কেল। পরিবারের তরফে জানা গিয়েছে, হঠাৎ চোখ খোলেন মহেশ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়া দেখা যায়। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আগ্রার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মহেশ বাঘেল। মহেশের (Mahesh Baghel) ছোট ভাই লখন সিং বাঘেল জানান, দাদা এখন ভালো আছেন। রক্তচাপ স্বাভাবিক। মৃত্যুকে ‘ধোকা’ দিয়ে ফিরে আসা মহেশ এখন মৃত্যুঞ্জয় হয়ে উঠেছেন নেটাগরিকদের কাছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...