Sunday, March 29, 2026

সুজয়কৃষ্ণর  জন্য জোকা ইএসআই হাসপাতালেই মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন ইডির

Date:

Share post:

সুজয়কৃষ্ণ ভদ্রের   জন্য জোকা ইএসআই হাসপাতালেই মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল ইডি । এর আগেও ওই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। তাই জোকা ইএসআই-তেই মেডিক্যাল বোর্ড গঠন করতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চিকিৎসকেরা জানিয়েছেন, সুজয়ের শারীরিক অবস্থা গুরুতর। তাঁর হার্টের অপারেশনের প্রয়োজন। যদিও এর আগে আদালতের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু এসএসকেএম হাসপাতালে অপারেশন করতে আগ্রহী নন তিনি। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন।কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে আবেদন করতে নির্দেশ দিয়েছে আদালত।সেই নির্দেশ মেনেই জোকাতে মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ইডি কর্তারা। দুদিন আগেই এসএসকেএম হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণর সব মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করেছে ইডি।

 

 

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...