Saturday, June 20, 2026

সরকারি জমির দখলদারি আটকাতে কড়া নির্দেশ, সিদ্ধান্ত রূপায়নের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত-সহ রাজ্য সরকারের সমস্ত সিদ্ধান্ত রূপায়নের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে রাজ্য মন্ত্রিসভার (Cabinate) বৈঠকে এবিষয় নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হওয়ার ১৫ দিনের মধ্যে তা কার্যকর করার প্রক্রিয়া শুরু করে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশ ও প্রকল্প দ্রুত রূপায়নের উদ্দেশে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hakikrishna Dwibedi) নেতৃত্বে একটি কমিটি আগেই গড়া হয়েছিল। সেই কমিটিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, সরকারি জমির দখলদারি আটকাতে সমস্ত দফতরকে আরেও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন মমতা। সরকারি জমি জবর দখল হয়ে যাওয়ার বিষয়টি বৈঠকে তোলেন ক্রীড়া ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস, আইনমন্ত্রী মলয় ঘটক-সহ কয়েকজন। মলয় ঘটক জানান, আসানসোলে দীর্ঘদিন ধরে ১০০টি আবাসন তৈরি হয়ে পড়ে আছে। দ্রুত সেগুলি নিয়ম মেনে বণ্টনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আমতা ব্লক হাসপাতালে ১০০ টি শয্যা বাড়ানোর সিদ্ধান্তও এদিনের বৈঠকে গৃহীত হয়েছে। ওই হাসপাতালে বর্তমানে ১২০ টি শয্যা রয়েছে। ওই হাসপাতালের জন্যে ১১০ টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...