Saturday, May 16, 2026

নিয়মের বেড়াজাল, এশিয়ান গেমসে চূড়ান্ত দল থেকে বাদ দীপা, ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকে চিঠি

Date:

Share post:

এশিয়ান গেমসে চূড়ান্ত দলের তালিকা থেকে বাদ পড়লেন জিমন্যাস্ট দীপা কর্মকার। সূত্রের খবর, সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা ক্রীড়া মন্ত্রকের কাছে খেলোয়াড়দের যে চূড়ান্ত তালিকা পাঠিয়েছে, তাতে নাম নেই দীপা কর্মকারের। জানা যাচ্ছে, ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে ইতিমধ্যে আবেদন করেছেন দীপা। সূত্রের খবর, মঙ্গলবার ক্রীড়া মন্ত্রক সিদ্ধান্ত জানাতে পারে।

জানা যাচ্ছে, দীপাকে বাদ দেওয়ার কারণ হিসেবে উঠে আসছে তিনি যোগ্যতার অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বলা হয়েছে, ব্যক্তিগত ইভেন্টে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ মাসের মধ্যে অষ্টম স্থান অর্জন করতে হবে। সেইক্ষেত্রে দীপা গত ১২ মাসের মধ‍্যে এশীয় ক্রমতালিকায় প্রথম আট জনের মধ্যে ছিলেন না। এমনকি এশিয়ান গেমসের আগে দীপা ক্রমতালিকায় উন্নতির সুযোগও পাবেন না। তাই ক্রীড়া মন্ত্রকের নিয়ম অনুযায়ী, তাঁর পক্ষে ভারতের প্রতিনিধিত্ব করা কঠিন। এই যুক্তিতে দীপার নাম চূড়ান্ত তালিকায় বাদ দেওয়া হয়েছে। যদিও গত ১৫ জুলাই এশিয়ান গেমসের আয়োজকদের কাছে প্রতিযোগীদের প্রাথমিক তালিকা পাঠিয়েছিল সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা, তাতে নাম ছিল দীপার। দলগত ইভেন্ট ছাড়াও ছ’টি ব্যক্তিগত ইভেন্টের জন্য দীপার নাম পাঠানো হয়েছিল। গত ১১-১২ জুলাই ভুবনেশ্বরে অনুষ্ঠিত হওয়া জিমন্যাস্টিক্সের ট্রায়ালে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রথম স্থান অর্জন করেছিলেন দীপা। সেই সুবাদেই নাম পাঠানো হয়েছিল।

জানা যাচ্ছে, দীপা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে যোগ্যতার মানদন্ডের নিয়মকে কিছু শিথিল করার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন। এশিয়ান গেমসে অংশগ্রহণের অনুমতি চেয়ে ক্রীড়া মন্ত্রকের কাছে বিশেষ আবেদন করে চিঠি লেখেন দীপা। সেই চিঠিতে দীপা লিখেছেন, “আমি ২০১৭ এবং ১৯ সালে চোটের জন্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেনি। এরপর করোনার মহামারীর কারণে প্রতিযোগিতার সুযোগ কম ছিল। ডোপিং লঙ্ঘনের কারণে ২১ মাসের স্থগিতাদেশ ছিল আমার উপর। যা চলতি বছর ২০২৩-এ শেষ হয়েছে। আমি আন্তরিকভাবে ক্রীড়া মন্ত্রককে আমার এই পরিস্থিতি বিবেচনা করার জন্য এবং যোগ্যতার পূরণের শিথিলতা আনতে অনুরোধ করছি।”

আরও পড়ুন:এগিয়ে থেকেও ড্র, ডার্বির আগে দল নিয়ে কী বললেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত?

 

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...