Tuesday, June 9, 2026

‘চন্দ্রদর্শন’, চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩

Date:

Share post:

নির্বিঘ্নে সফলভাবে শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ (Chandrayaan3)। সেখান থেকে নিজের ‘চোখ’ দিয়ে কীভাবে চাঁদকে দেখেছে চন্দ্রযান-৩, সেই ছবি সামনে আনল ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। সেই অপূর্ব মুহূর্তের ছবি প্রকাশ করল ইসরো।

শনিবার সন্ধেয় চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ (Chandrayaan3)। এবার কাজ হল চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনা। আজ রাত ১১ টা থেকে সেই কাজ শুরু হবে বলে মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর। বেঙ্গালুরুতে ISRO-র মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে চাঁদের গতিপথে নজর রাখা হচ্ছে। এর মধ্যেই ISRO-র টেলিমিট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়র্ক (ISTRACK) এর তত্ত্বাবধানে মেসেজ মহাকাশযান থেকে মেসেজ এলো পৃথিবীতে। চন্দ্রযান জানিয়েছে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভূত হচ্ছে।

আগামী ২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রাখবে ISRO-র চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত সব ঠিক ভাবেই চলছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এবার মোট চার বার চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান -৩। প্রত্যেক বার পাক খেতে খেতে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছবে সেটি। সরাসরি চাঁদের বুকে পদক্ষেপ সম্ভব নয়। আর যাতে আগের ভুল না হয় তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে এবারে প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে। গতি কমিয়ে পালকের মতো ল্যান্ডিং করানো হবে বলেই পরিকল্পনা করা হয়েছে। চন্দ্রযান-৩ মহাকাশযানে একটি প্রোপালসন মডিউল ল্যান্ডার ‘বিক্রম’কে নিয়ে চলেছে। সবটাই পৃথিবীতে বসে নিয়ন্ত্রণ করছেন ISRO-র বিজ্ঞানীরা। এবার শুধু ইতিহাস তৈরির অপেক্ষা।

আরও পড়ুন- বিজেপি সাংসদের গাড়ি ধা.ক্কায় আ.হত তরুণী, হা.সপাতালে পাশে তৃণমূল

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...