Monday, April 6, 2026

জামিন পেলেন প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা

Date:

Share post:

নিয়োগ মামলায় জামিন পেলেন প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। সোমবার তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এই প্রথম নিয়োগ মামলায় জামিন পেলেন কোনও অভিযুক্ত।

এদিন তার জামিনের আবেদন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। নিয়োগ মামলায় এই প্রথম জামিন হল। জামিনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
মানিকের স্ত্রী কারও কাছ থেকে টাকা নিয়েছেন এমন কোনও প্রমাণ আদালতে পেশ করতে পারিনি ইডি। ৭ জানুয়ারি বিশেষ আদালতেই জামিন পাওয়া উচিত ছিল পর্যবেক্ষণ বিচারপতির। যদিও গোটা পরিবারের কাছ থেকে ৭ কোটি ৬৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রীকে হেফাজতে নিয়েছিল ইডি।

 

 

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...