Monday, April 6, 2026

তদন্তকারীরা কোনও প্রমাণ এখনও দেখাতে পারেনি, জামিন চেয়ে দাবি পার্থর

Date:

Share post:

জামিন চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানলেন নিয়োগ মামলায় বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় নিজের অসুস্থতা সম্পর্কে বলতে গিয়ে তুলনা টানেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার। তিনি বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ডসে ভর্তি। উনিও সাফার করছেন, আমিও সাফার করছি।’

এরই পাশাপাশি এদিন পার্থ দাবি করেন, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ এখনও দেখাতে পারেনি। ২৫ বছরের বিধায়ক তিনি। ডেটা এন্ট্রি অপারেটরের দায় তাঁর উপর চাপানো হচ্ছে বলেও এদিন দাবি করেন পার্থ।

পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন, ‘নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই। একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। এসএসসি আলাদা একটি বোর্ড, মন্ত্রী এসএসসি-কে নিয়ন্ত্রণ করত না। আমি জানি না কারা চাকরি পেয়েছেন। আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম, বারবার দফতর বদল হয়েছে। ১ বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু পেশ করতে পারেনি’।

এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার আদালতে জামিনের আবেদন করতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে। আর এ ক্ষেত্রে বারবারই তাঁকে বলতে শোনা গিয়েছে অসুস্থতার কথাই। সোমবার আদালতে বিচারকের সামনেই পার্থকে বুদ্ধবাবুর অসুস্থতার সঙ্গে নিজের অসুস্থতার তুলনা করতে শোনা যায়।

 

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...