Saturday, June 27, 2026

মণিপুর-তদন্তে নজিরবিহীন সুপ্রিম কোর্টের! ৩ মহিলা বিচারপতির কমিটি, থাকবে ৪২ টিম

Date:

Share post:

বিরোধীদের চাপেই সংসদে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মণিপুর হিংসা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও বিরোধীরা সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব আনে। তার জেরে হবে ওই আলোচনা। আগামীকাল ৮ আগস্ট শুরু হচ্ছে তা, শেষ হবে পরদিন ৯ আগস্ট। তার আগেই মণিপুর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ খুবই তাৎপর্যপূর্ণ।

সুপ্রিম কোর্ট আজ, সোমবার একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই দলে থাকবেন হাইকোর্টের তিন প্রাক্তন বিচারপতি, তিন জনই মহিলা। এ ছাড়াও মণিপুরে পাঠানো হবে ৪২টি স্পেশ্যাল ইনভেস্টেগেশন টিম তথা ‘সিট’।

হাইকোর্টের তিন প্রাক্তন মহিলা বিচারপতি হলেন গীতা মিত্তল (জম্মু কাশ্মীর হাইকোর্ট), শালিনী যোশী (বম্বে হাইকোর্ট), আশা মেনন (দিল্লি হাইকোর্ট)। সিবিআই তদন্ত চলবে, তবে সিবিআইয়ের টিম ছাড়াও থাকবে ৪২টি স্পেশ্যাল ইনভেস্টেগেশন টিম তথা ‘সিট’। এই ‘সিট’-এর কাজ দেখবেন ডিআইজি পদমর্যাদার অফিসার। একজন ডিআইজি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে থাকবে ৬টি করে ‘সিট’।

আরও পড়ুন- বাংলার স্কুলে বাংলা ভাষা Must, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ: শিক্ষা কমিশন গড়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...