Thursday, April 9, 2026

১ মিনিটে ৪৫ জন যাত্রী! হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বসল QR Code যুক্ত গেট

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা শুরু হয়ে গিয়েছে। অপেক্ষায় ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এই অংশের কাজও প্রায় শেষের পথে। এখনও পর্যন্ত ডিসেম্বরে উদ্বোধন হওয়ার কথা এই রুটের। তাহলেই সল্টলেক থেকে সোজা গঙ্গার তলা দিয়ে মানুষ পৌঁছে যাবে হাওড়ায়। কোনও ঝক্কি ছাড়াই। তাই এই রুট পুরোদমে চালু হয়ে গেলে বিপুল যাত্রীর চাপ এসে পড়বে স্টেশনগুলির ওপর। সেটা মাথায় রেখে এই রুটের স্টেশনগুলিতে একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। সেই লক্ষ্যে হাওড়া ময়দান স্টেশনে বসানো হল ৮টি বিশেষ ধরনের স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ বা অটোমেটিক ফেয়ার কালেকশন গেট।

ইতিমধ্যেই হাওড়া ময়দান স্টেশনে এই এফসি গেট বসানোর কাজও শেষ হয়েছে। এই গেটগুলি সম্পূর্ণ ভাবে স্বয়ংক্রিয় পদ্ধতি চলবে। এই এফসি গেটগুলি সাধারণত কিউ আর কোড দ্বারা চালিত হবে। এই গেটের মধ্যে দিয়ে ১ মিনিটে ৪৫ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। ফলে অফিস টাইমের ভিড়ে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ওই ৮টি গেটের মধ্যে চারটি গেট অফিস টাইমে যাত্রীদের বাইরে বেরনোর কাজে ব্যবহার করা হবে। দুটি গেট বরাদ্দ করা হবে বিশেষ ভাবে সক্ষম অথবা হুইলচেয়ারে থাকা যাত্রীদের জন্য।

আরও পড়ুন- ‘কু.রুচিকর’ মন্তব্যে দলেই সমালোচিত সেলিম, খোঁচা তৃণমূলের

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...