Saturday, March 28, 2026

মণিপুর ইস্যুতে অনাস্থার সমর্থনে লোকসভায় বিরোধীদের প্রথম বক্তাই রাহুল গান্ধী

Date:

Share post:

সাংসদ পদ ফিরে পেয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) লোকসভায় (Loksabha) এখন বিরোধীদের অন্যতম প্রধান মুখ। তাই ঠিক হয়েছে, মণিপুর (Manipur) ইস্যুতে লোকসভায় অনাস্থা প্রস্তাবের সমর্থনে বিরোধীদের হয়ে প্রথম বক্তব্য রাখবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বক্তব্য দিয়েই শুরু হবে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বিরোধীদের ভাষণ। এমনই জানা যাচ্ছে অসমর্থিত সূত্রে।

লোকসভার সচিবালয়ের সিদ্ধান্তে সোমবার সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধী। ‘মোদি পদবী’ নিয়ে মন্তব্য মামলায় ‘সুপ্রিম’ স্থগিতাদেশের পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। অবশেষে চূড়ান্ত স্বস্তি রাহুল গান্ধীর। এদিন কংগ্রেসের দফতরে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন রাহুল গান্ধী। সাংবাদিকদের সঙ্গে হাসিঠাট্টা করতেও দেখা যায় তাঁকে। সাংসদ পদ ফিরে পেয়ে এদিন ফের লোকসভাতেও আসেন তিনি।

উল্লেখ্য, মণিপুর ইস্যুতে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের উপর ৮ ও ৯ তারিখ লোকসভায় আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার। ৯ তারিখ, শেষদিনে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর ইস্যুতে লোকসভায় কৌশলে মোদিকে বিবৃতি দিতে বাধ্য করতেই বিরোধী ইন্ডিয়া জোটের তরফে অনাস্থা আনে কংগ্রেস। এখন রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায় বিরোধী INDIA জোট যে আরও সুর চড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

 

Related articles

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...