Wednesday, April 1, 2026

যোগীরাজ্যেই আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস! ফাটল বগির কাঁচ, অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

Share post:

এবার মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটানা ঘটল যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে গোরক্ষপুর থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে ট্রেনটির একটি বগির কাঁচে ফাটল ধরে।ঘটনার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বন্দে ভারত ট্রেনটি। তারপর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।


আরও পড়ুনঃ ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হল পাথর

রবিবার ভার্চুয়াল মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠান চলার সময়েই পাথর ছোড়ার ঘটনাটি ঘটায় অস্বস্তিতে পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। বারাবাঁকির রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। যদিও রবিবার পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযুক্ত বা সাক্ষী জোগাড় করতে পারেনি যোগী পুলিশ। তবে সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে এবং জনগণের জীবনকে বিপদে ফেলার অপরাধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে।


প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ নতুন নয়। তবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন বিজেপি শাসিত যোগী রাজ্যে বন্দে ভারত আক্রান্ত হয়ার ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির। বার বার এই সেমি স্পিড ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে রেলের। ইতিমধ্যেই এই পাথরকাণ্ডের জেরে বন্দে ভারতে প্রায় ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে রেলের তরফে জানা গেছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...