Wednesday, June 17, 2026

রাহুল গান্ধীকে বিয়ে করতে শর্ত দিলেন শার্লিন চোপড়া !

Date:

Share post:

অভিনেত্রী শার্লিন চোপড়া পর্দায় এবং তাঁর মন্তব্য উভয় ক্ষেত্রেই তাঁর সাহসী এবং খোলামেলা পোশাকে উপস্থিতির জন্য বিখ্যাত। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে তিনি ঝড় তোলেন। তবে নিন্দুকেরা বরাবরই বলেন, সকলের মনোযোগ আকর্ষণের জন্যই এমন নানা মন্তব্য করে থাকেন শার্লিন। যা কিনা রীতিমতো চর্চায় উঠে আসে বারবার।

ঠিক তেমনই প্রাক্তন ‘বিগ বস ১৩’ প্রতিযোগী রাহুল গান্ধীকে বিয়ে করতেও পিছপা নন। কিন্তু তার জন্য রাখলেন এক শর্ত । আর ভাইরাল হওয়া এই মন্তব্যকেও শিরোনামে উঠে আসার একটি প্রক্রিয়া বলেই মত অনেকের।
তাঁকে কৌতুকপূর্ণভাবে জিজ্ঞাসা করা হয়, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার বিষয়ে বিবেচনা করবেন কিনা। কথাটা শুনেই একবাক্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলেছেন, ‘হ্যাঁ, কেন করব না। কিন্তু, আমি চাই যে বিয়ের পর আমার পদবি একই থাকবে।’
শার্লিন গত মাসে জুহু থানায় মুম্বইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করে শিরোনামে এসেছিলেন। শার্লিন অভিযোগ করেছেন, যে ওই ব্যক্তি একটি ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য অর্থ দেওয়ার অজুহাতে তাঁর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে।

এমনকী অভিনেত্রী এমনটাও বলেছিলেন, এসবের বিরোধিতা করলে তখন তাঁকে হুমকি দেওয়া হয় এবং গালিগালাজও করা হয়েছিল। তিনি মি টু-এ অভিযুক্ত সাজিদ খানের ‘বিগ বস ১৬’-এ অংশগ্রহণের বিরুদ্ধেও আওয়াজ তুলেছিলেন।

 

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...