Wednesday, June 17, 2026

চাপের মুখে পিছু হটলেন সেলিম, সোশ্যাল মিডিয়ায় পাল্টালেন শব্দ

Date:

Share post:

রাজনীতিতে পেরে না উঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও অশালীন মন্তব্য করে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কার্যত শালীনতার সীমা লঙ্ঘন করেছিলেন তিনি।অভিষেককে ব্যক্তিগতকৃ আক্রমণ করে টুইটে অশালীন শব্দ ব্যবহার, সিপিএমের অন্দরেও সেলিমকে সমালোচনার মুখে দাঁড় করিয়েছে। এমন শব্দ চয়ন মাথা হেঁট করে দিয়েছে সকলের। কিন্তু সমালোচনায় বিদ্ধ হয়েও টুইট নিয়ে কোনওরকম দুঃখপ্রকাশ করেননি সেলিম। বর্ষীয়ান নেতা হয়েও কোনও অনুতাপ নেই তাঁর মধ্যে। তবে আজ, মঙ্গলবার সকাল সকাল ফেসবুক পোস্টের মাধ্যমে টুইটের শব্দ পাল্টে ফেলেছেন তিনি। স্বভাবতই ব্যাকফুটে সিপিএম রাজ্য সম্পাদক।

অভিষেককে নিয়ে সোমবার সেলিম লিখেছিলেন, ‘‘অভিযোগ, তিনি (অভিষেক) তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’’ টুইটে ইংরাজিতে ‘প্রস্টিটিউট’ শব্দটি লিখেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। তা নিয়ে দলের মহিলা নেতৃত্বের একটা বড় অংশ নিন্দায় মুখর হয়েছিলেন। সেলিমের ভাষা চয়ন নিয়ে সিপিএমের অন্দরে প্রকাশ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য ছিল, বামপন্থীরা ‘প্রস্টিটিউট’, ‘পতিতা’ বা ‘বারবণিতা’ শব্দগুলি ব্যবহার করে না। বরং সেই মহিলাদের সম্মানার্থে তাঁদের ‘যৌনকর্মী’ বলা হয়। যার ইংরেজি ‘সেক্স ওয়ার্কার’।

 

মঙ্গলবার সকালেই সেলিমের ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়েছে। সিপিএমের অনেক নেতা সেটি ‘শেয়ার’ও করেছেন। সেই পোস্টের দ্বিতীয় অংশে লেখা, “১৫ জন বিদেশি যৌনকর্মীর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচারে অভিযুক্ত।”

সেলিমের এমন আচরণে তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা টুইটে সোমবার লিখেছিলেন, ‘‘কয়েকবছর আগের কথা। পার্টির কাজ আছে বলে এক নামী নেতা বান্ধবীর সঙ্গে একটি রাজ্যের হোটেলে চলে যান। তাঁর বিমান এবং হোটেলের কাগজ তাঁর বাড়িতে দেন পার্টিরই আর এক নেতা। আমাদেরও দেন। চূড়ান্ত অশান্তি হয়। আমরা সৌজন্যের খাতিরে তখন ছাপিনি। এ বিষয়ে আপনার কিছু জানা আছে মহম্মদ সেলিম?’’ রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, এবার সোশ্যাল মিডিয়ার পোস্টে শব্দ বদল আসলে কৌশলে পিছুও হটা। এবং পরোক্ষে দুঃখপ্রকাশের সামিল।

আরও পড়ুন:বিরোধীদের মুখবন্ধের ষড়যন্ত্র! অনাস্থা বিতর্ক শুরুর আগেই রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক

 

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...